বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো ইরানি নাগরিকদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ইরানি নাগরিকদের তৃতীয় একটি দল দেশে ফিরতে শুরু করেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম সোমবার এ তথ্য জানিয়েছে। ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটেই এই প্রত্যাবর্তন ঘটছে।

তাসনিমের খবরে বলা হয়, গত দুই মাস ধরে যুক্তরাষ্ট্রে চাপের মুখে থাকা এসব ইরানি নাগরিক কায়রো ও কুয়েত হয়ে দেশে ফিরছেন। সোমবার একটি ফ্লাইটে ১৪ জন ইরানি তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাকিরা পর্যায়ক্রমে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন। তবে এই দলে মোট কতজন রয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

এই প্রত্যাবর্তন প্রক্রিয়া বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যতিক্রমধর্মী সমন্বয়ে হয়েছে বলে জানিয়েছে তাসনিম। দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে বিরোধপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও এই পরিবহন ও যাতায়াত ব্যবস্থা সম্পন্ন করা হয়।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের হত্যা এবং দেশটির পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার সম্ভাবনা নিয়ে তেহরানকে সতর্কবার্তা দেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গত বছরের সেপ্টেম্বর মাসে জানান, প্রায় ৪০০ ইরানি নাগরিককে বহিষ্কারের জন্য চিহ্নিত করা হয়েছে। প্রথম দফায় কাতারের রাজধানী দোহা হয়ে ১২০ জন ইরানি তেহরানে ফেরেন। দ্বিতীয় দফায় গত ডিসেম্বরে আরও ৫৫ জন দেশে ফিরে যান।

এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত এবং অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবে এসব বহিষ্কার কার্যক্রম পরিচালনা করছে।

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৬,/সকাল ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit