বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে: ইশরাক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানী গেন্ডারিয়া ৪৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচির সূচনা অনুষ্ঠানে এ আশঙ্কার কথা জানান তিনি। ইশরাক বলেন, ‘আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল বাংলাদেশ নিয়ে কী পরিকল্পনা করেছে, আমরা জানি না। বর্তমানে নগরীর যে অবস্থা রাস্তাঘাট ভাঙাচোরা, চারদিকে নোংরা ময়লা-আবর্জনা ছড়িয়ে রয়েছে। জলাশয়গুলো দখল হয়ে গেছে।

আমাদের রাস্তা ও ফুটপাত দখল হয়ে গেছে। যানবাহন চলাচল করতে পারে না, মানুষজন ঠিকমতো হাঁটাচলাও করতে পারে না। কিছুদিন পর আমরা বর্ষা মৌসুমে প্রবেশ করবো। তার আগে আমাদের যে পরিমাণ ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, তা পর্যাপ্ত নয়। কিন্তু যতটুকু আছে, সেগুলো সচল করার জন্যও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। যারা রাষ্ট্র পরিচালনায় আসতে চায়, সেই প্রতিপক্ষ রাজনৈতিক দল নগরবাসীর কাছে এ বিষয়ে কোনো পরিকল্পনার কথা জানাচ্ছে না। তাদের একটাই ভাঙা রেকর্ড চাঁদাবাজ, চাঁদাবাজ, চাঁদাবাজ।’

তিনি বলেন, ‘চাঁদাবাজি যদি হয়ে থাকে, সেটি নিয়ন্ত্রণ করা ও রোধ করা সরকারের দায়িত্ব। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেই বরং আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকেই সরকারি দল হিসেবে বিবেচনা করে অনেকে। যদি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা চাঁদাবাজি হয়ে থাকে, তাহলে তাদের সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি।’আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘বিশেষ করে নারী সমাজের উদ্দেশ্যে বলছি কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে হলেও ভোট দিতে যাবেন।

ধানের শীষে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করুন। কারণ যদি কোনো কারণে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল ভুল করেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, তাহলে তারা নারীদের গৃহবন্দী করে ফেলবে। তাদের ঘরের ভেতরে আটকে রাখা হবে, তাদের কোনো কর্মসংস্থান থাকবে না, তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে না এবং তাদের ব্যক্তিস্বাধীনতা হরণ করা হবে। আসলে তারা আমাদের সবারই স্বাধীনতা হরণ করবে, আর নারীদের ক্ষেত্রে তা আরও বেশি হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল, যেখানে ধর্ম-বর্ণ-পাহাড়ি-সমতল নির্বিশেষে সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে। প্রত্যেক পাঁচ বছর পর পর সরাসরি ভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে এটাই বিএনপির বিশ্বাস।’প্রতিপক্ষের সমালোচনা করে ইশরাক বলেন, ‘যাদের বক্তব্য দুর্বল, তারাই অশালীন ভাষা ব্যবহার করে। আমরা এসবকে গুরুত্ব দিচ্ছি না। জনগণই ১২ ফেব্রুয়ারি তার জবাব দেবে।’

কিউএনবি/খোরশেদ/২৭ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit