সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানের যে ক্ষতি হতে পারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। ভেন্যু পরিবর্তন হলে শ্রীলংকায় খেলতে চেয়েছিল টাইগাররা। কিন্তু বাংলাদেশ দলের সেই প্রস্তাব নাকোচ করে দিয়ে বিশ্বকাপ থেকেই টাইগারদের বাদ দিয়ে দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দেওয়া ভালো ভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক শেষে জানান, পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিনা আগামী শুক্র থেকে সোমবারের মধ্যে জানা যাবে। পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের হুমকির পর ভারতীয় জনপ্রিয় দৈনিক আনন্দবাাজরপত্রিকা প্রতিবেদন করেছে, বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তান নিজেদের ক্ষতি করবে। 

হাইব্রিড মডেল ভঙ্গের শাস্তি

পাকিস্তানের দাবি মেনেই ভারতের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে হাইব্রিড মডেল এনেছে আইসিসি। অর্থাৎ, পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলছে। সেই মতো সূচি হয়েছে। কিন্তু যদি পাকিস্তান খেলতে না চায়, তাহলে সেই চুক্তি ভঙ্গ হবে। সে ক্ষেত্রে ভবিষ্যতে আর কোনও প্রতিযোগিতায় হাইব্রিড মডেলের দাবি করতে পারবে না পাকিস্তান। যেখানে খেলা হবে, সেখানেই খেলতে হবে তাদের।

বছরে ৩১৬ কোটি টাকা লোকসান

আইসিসির কোনও বড় প্রতিযোগিতার আগে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে চুক্তি হয় পূর্ণ সদস্য দেশের। অর্থাৎ, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তি হয়েছে। শেষ মুহূর্তে বিশ্বকাপ বয়কট করলে চুক্তিভঙ্গ করবে পাকিস্তান।

প্রতি বছর পাকিস্তানকে লভ্যাংশ হিসেবে ৩১৬ কোটি টাকা দেয় আইসিসি। তারা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে লভ্যাংশ কেটে নেওয়া হবে। সে ক্ষেত্রে ৩১৬ কোটি টাকা লোকসান হবে নকভিদের ক্রিকেট বোর্ডের। পাকিস্তান ক্রিকেটের অগ্রগতির নেপথ্যে আইসিসির এই টাকার গুরুত্ব রয়েছে। বিশ্বকাপে না খেললে বড় ক্ষতি হবে পাকিস্তান ক্রিকেটের।

আইসিসির নির্বাসনের শাস্তি

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাদের সরকার যা বলবে, তা-ই মেনে চলবে তারা। অর্থাৎ, বিশ্বকাপ বয়কট করা-না করার সিদ্ধান্ত পুরোপুরি সরকারের। সে ক্ষেত্রে ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে পাকিস্তানকে নির্বাসিত করতে পারে আইসিসি। ঠিক যেমন ভাবে অতীতে জিম্বাবুয়ে ও শ্রীলংকাকে আইসিসি নির্বাসিত করেছিল, তেমনটাই হতে পারে পাকিস্তানের সঙ্গে। এমনকি, আইসিসির নির্দেশ মেনে এশিয়া কাপ থেকেও পাকিস্তানকে নির্বাসিত করতে পারে এশীয় ক্রিকেট কাউন্সিল।

একঘরে পাকিস্তান ক্রিকেট

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে ভবিষ্যতে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগে ভাববে বিভিন্ন দেশ। দ্বিপাক্ষিক সিরিজ়ের সূচিও আইসিসি তৈরি করে। ভবিষ্যতে কোনও দেশ পাকিস্তানে খেলতে যাওয়ার আগে বা পাকিস্তানকে ডাকার আগে ভাববে। ফলে বিশ্বকাপে না খেললে ক্রিকেটে একঘরে হয়ে যেতে পারে পিসিবি।

সংশয়ে পাকিস্তান সুপার লিগ

পাকিস্তান সুপার লিগে যেটুকু আকর্ষণ, তা বিদেশি ক্রিকেটারদের জন্য। কিন্তু পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে বিভিন্ন দেশ তাদের খেলোয়াড়দের পাকিস্তান সুপার লিগে খেলার অনুমতি (এনওসি) না-ও দিতে পারে। সে ক্ষেত্রে পাকিস্তান সুপার লিগের ভবিষ্যৎ নিয়ে সংশয় বাড়বে।

বিশ্বকাপ বয়কটের আগে এই সব ভাবনা রয়েছে পাকিস্তান বোর্ডের মাথায়। সেই কারণেই হয়তো সময় নিচ্ছে তারা। বিশ্বকাপ-বিতর্কে বাংলাদেশকে সমর্থন করলেও বয়কট করা যে অতটা সহজ নয় তা বুঝতে পারছেন নকভিরা।

 

 

কিউএনবি/খোরশেদ/২৭ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit