বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

দুর্গাপুরে টিনের চাল কেটে দোকানে দুর্ধর্ষ চুরি

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৮৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে টিনের চাল কেটে একটি মনোহারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে ওই দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে। গতকাল সোমবার (০৩ মার্চ) দিবাগত রাতে কোনো একসময় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চন্ডিগড় বাজারের মো. আব্দুল হামিদ খাঁ এর দোকানে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন তিনি। এদিকে এ ঘটনা জানাজানির পর থেকেই বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মো. আব্দুল হামিদ খাঁ জানান, প্রতিদিনের মতোই গতকাল সোমবার রাত সাড়ে এগারোটার দিকে দোকান বন্ধ করে বাসায় যান তিনি। এরপর আজ মঙ্গলবার সকাল দশটার দিকে দোকান খুলতে এলে দোকানের তালা খুলে ভিতরে ঢুকতেই দেখেন সব এলোমেলো ও টিনের ছাউনি (চাল) কাটা।তিনি আরো বলেন, আমাকে একবারে শেষ করে দিয়ে গেছে। পূরানো দোকান ছেড়ে রোজার দুইদিন আগে এই নতুন দোকানডা নিছি। গোডাউনেরও সব মালামাল দোকানে তুলেছিলাম। নগদ টাকাসহ প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে আমার। আমি থানায় জিডি করতে যাচ্ছি।এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, চুরির ঘটনাটি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit