শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

কাপ্তাই হ্রদ থেকে বস্তা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৬৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙ্গামাটির লংগদুতে গলায় মাটির বস্তা বাঁধা অবস্থায় সাদ্দাম (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ।সোমবার (৩ মার্চ ) বিকালে লংগদু সদর ইউনিয়নের ঝর্ণাটিলা এলা থেকে খবর আসে একটি লাশ পাওয়া গেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে পুলিশ গিয়ে নদীর পাড় থেকে সাদ্দামের লাশ উদ্ধার করে।এলাকাবাসী ও প্রশাসন সূত্রে জানাযায়, সাদ্দাম লংগদু সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ঝর্ণা টিলার হানিফ ও মমতাজ দম্পতির ছেলে। প্রতি দিনের ন্যায় সাদ্দাম সকালে মাছ আহরণে বাড়ি থেকে বের হয়। দুপুরের দিকে বাড়ির পাশে কাপ্তাই লেকে জালের  নৌকাটি ভাসতে দেখে পরিবারের লোকজন।  

মৃতের ছোট ভাই মোস্তাফিজ ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, আমার ভাই ভোর রাতে মাছ ধরতে বাসা থেকে বের হয়েগেছে। পরে দুপরের আমার বড় ভাই মাছ ধরে বাসায় আসার সময় আমার মেজো ভাইয়ের নৌকা নদীর মাঝখানে ভাসতে দেখে। বাড়িতে এসে ভাই মা কে জিজ্ঞেস করে সাদ্দাম কোথায় তার নৌকা নদীতে ভাসছে। তখন আমি আর আমার বাবা নদীতে গিয়ে দেখি নৌকা খালের মাঝখানে লঙ্গর করা। তখন আমাদের সন্দেহ হলে আমরা স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে এবং অক্সিজেন দিয়ে তাকে খোঁজাখুঁজি করি এক পর্যায়ে তার মৃত দেহ উদ্ধার করি। তখন তার কোমরে এবং গলায় মাটির বস্তা বাঁধা ছিলো।

ঘটনার কারণ জানতে চাইলে মোস্তাফিজ বলেন, কিছু দিন আগে আমার ভাইয়ের সাথে ভাবির ডিভোর্স হয়। সেই থেকে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে, আমরা ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত হলে আমরা সঠিক কারণটা জানতে পারবো।এবিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদের সাথে মোবাইল ফোনে কল দিয়ে কথা বলার চেষ্টা করলে, তিনি ফোন রিসিভ না করাতে পুলিশের বক্তব্য নেওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/সকাল ১০:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit