শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে তার এ পদত্যাগ বলে জানা গেছে। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল।

এর আগে গত সপ্তাহে নাহিদ ইসলাম জানান, নতুন রাজনৈতিক দলে তাঁর যোগ দেয়ার সম্ভাবনা আছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত আগস্টে পতন হয় হাসিনা সরকারের। গত ১৪ সেপ্টেম্বর আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু হয়েছে।

দলের নেতৃত্বে আসছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, এটা প্রায় নিশ্চিত। জাতীয় নাগরিক কমিটি বলছে, তিনি দায়িত্ব নিতে চাইলে এ সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে হবে। নেতারা জানান, প্রথমে হবে আহ্বায়ক কমিটি। এরপর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।

নেতারা জানান, এটি হবে মধ্যপন্থার রাজনৈতিক দল। এটি ব্যক্তিকেন্দ্রিক হওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যেসব শর্ত লাগে সেটিও এরই মধ্যে পূরণ হয়ে গেছে।

এই রাজনৈতিক দলের একটি ছাত্র সহযোগী সংগঠন করা হবে। যাতে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit