বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

চৌগাছায় আগুনে পুড়েছে পাঁচ কৃষকের পানের বরজ ও পটলক্ষেত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আগুন লেগে পাঁচ জন কৃষকের পানের বরজ ও পটল ক্ষেত পুড়ে গেছে। রবিবার বিকেলে উপজেলা সুখপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, এদিন বিকেলে হঠাৎ আগুন লেগে উপজেলা সুখপুকুরিয়া গ্রামের পাঁচ কৃষকের ফসলের ক্ষেত পুড়ে গেছে। এ সময় সুখপুকুরিয়া গ্রামের কৃষক নাজিমুদ্দীনের ১০ কাটা ও নুর ইসলামের ১০ কাটা পটল ক্ষেতে ও কৃষক মিজানুর রহমানের ১২ কাটা, মাহবুব রহমানের ৭ কাটা ও সেলিম রেজার ১২ পানের বরজে আগুন লেগে পুড়ে যায়।

এতে ওই পাঁচ কৃষকের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকরা এ ক্ষতির কারণে দিশাহারা হয়ে পড়েছেন। কৃষকরা জানান, পানের বরজের নিকটে বৈদ্যুতিক পিলারে ট্রান্সফারমার রয়েছে। সেটি ব্লাস্ট হয়ে আগুনের ঘটনা ঘটতে পারে। পল্লীবিদ্যুৎ কর্মকর্তাদের দাবী বৈদ্যুতিক ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে এ আগুনের সৃষ্টি হতে পারে না।

পানচাষিরা বলেন, পান বরজের বয়স মাত্র ৩ হয়েছে। প্রতি মাসে এ বরজ থেকে তাদের প্রায় লাখ টাকার পান বিক্রি হতো। পটল চাষীরা বলেন, ফলন্ত পটলের ক্ষেত এ বছর এ জমি থেকে প্রায় ২ লাখ টাকার পোটল বিক্রি হতো। গত বছর এই একই মাঠে আলাউদ্দীন নামে এক কৃষককের প্রায় ৫ বিঘা পানের বরজ একই ভাবে আগুনে পুড়ে যায়। এতে তার প্রায় ৮০/৯০ লাখ টাকার ক্ষতি হয়।

তারা জানান সোমবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন ক্ষতিগ্রস্থ পানবরজ ও পটলক্ষেত পরিদর্শন করেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি বলেন, পানবরজে কাজ করার সময় শ্রমিকরা বিড়ি খায় বিড়ির আগুন থেকেও এ আগুনের সূত্রপাত হতে পারে। তবে যে ভাবেই হোক না কেন কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন বলেন, ক্ষতিগ্রস্থ পানবরজ ও পটলক্ষেত পরিদর্শন করেছি। তাদের অনেক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে পুড়াপাড়া পল্লীবিদ্যুৎ অফিসের এজিএম হাবিবুল্লাহ জনি বললে, বৈদ্যুতিক ট্রান্সফরমার ব্লাস্টের কারনে এ আগুন লাগেনি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit