বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

চৌগাছায় মানবজমিনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দৈনিক মানবজমিনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৭ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর। প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি প্রভাষক বিএম হাফিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নূরুজ্জামান আল মামুন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, মানবজমিনের যশোরের স্টাফ রিপোর্টার নূর ইসলাম, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও যুগ্ম সাধারণ স¤পাদক এম এ রহিম প্রমুখ।

মানবজমিনের চৌগাছা প্রতিনিধি বাবুল আক্তারের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এবিপার্টির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার স¤পাদক রিপন মাহমুদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কামরুজ্জামান, এবিসিডি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মুঞ্জুরুল আলম লিটু, বৈষম্য বিরোধী আন্দোলন চৌগাছা উপজেলা আহবায়ক রাশেদুল ইসলাম রিতম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি উপস্থিত ছিলেন।

উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ও সাবেক ইউপি চেয়ারম্যান মালানা আব্দুল কাদের, উপজেলা জামায়াতের অর্থ-স¤পাদক মাস্টার এমদাদুল হক, আন্দুলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল কাদের, বিএনপি নেতা সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাংগঠনিক স¤পাদক শ্যামল দত্ত, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত, সহ-কোষাধ্যক্ষ কালিমুল্লাহ সিদ্দিক, দপ্তর স¤পাদক রায়হান হোসেন, সাংবাদিক এম এ মান্নান, লাভলুর রহমান, দেওয়ান শফিকুল ইসলাম, মাহমুদুর রহমান, মিজানুর রহমান, আজম আশরাফুল, যুবায়ের আলম, মারুফ হোসেন, আবু জাফর বিশ্বাস, ফয়সাল আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিবৃন্দ। আলোচনায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে মানবজমিন অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে। জুলাই বিপ্লব সফল হওয়াতেই আমরা ১৭ বছর পর উপজেলায় এ ধরনের একটি অনুষ্ঠানে একত্রিত হতে পেরেছি।

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit