বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

চৌগাছায় পৌর ড্রেনে পায়খানার পাইপ দেওয়ায় অভিযোগে জরিমানা

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পৌর ড্রেনে সারাসরি মলমূত্রের পাইপ লাইন দেওয়ার অভিযোগে রাজিয়া সুলতানা নামে এক জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে পৌর শহরের নিরিবিলি পাড়ায় এ জরিমানা করা হয়। উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও চৌগাছা পৌর প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান এ জরিমানা করেন।জানা যায়, চৌগাছা পৌর শহরের নিরিবিলি পাড়াসহ পৌর এলাকার পানি নিস্কাশন ড্রেন পরিস্কার করার কাজ চলছে।

ড্রেন পরিস্কার করতে গিয়ে শ্রমিকরা দেখেন পৌর শহরের নিরিবিলি পাড়ার বাসিন্দা মৃত নজরুল ইসলামের স্ত্রী রাজিয়া সুলতানার বাসার মলমূত্রের পাইপ লাইন সারাসরি পৌর ড্রেনে লাগানো হয়েছে। পরে এ খবর পেয়ে ঘটনাস্থল পৌর শহরের নিরিবিলি পাড়ার বাসিন্দা রাজিয়া সুলতানার বাসায় অভিযান চালিয়ে পৌর প্রশাসক তাসমিন জাহান বাসার মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব গাজী আবুল কালাম, পৌর প্রকৌশলী এস এম রুহুল আমিন, পৌরসভার ক্যাশিয়ার কালিমুল্লাহ সিদ্দীক, কর নির্ধারক শাহিনুর রহমান, ওয়াটার সুপার সাজ্জাদুজ্জামান, আবু সাঈদ, কাজী তামীম প্রমুখ।পৌর প্রশাসক তাসমিন জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) ২০০৯ এর ৪র্থ তফসীল ১০৮ এর ১০ ধারা মোতাবেক অপরাধে এ জরিমানা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit