বুধবার, ২৭ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

আশুলিয়ায় ডেঙ্গুজ্বর প্রতিরোধ র‍্যালীতে ওষুধ ২৫ ভাগ কমিশন বৃদ্ধির দাবী

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আতঙ্ক নয়,”সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়” এই স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গুজ্বর প্রতিরোধে আয়োজিত জনসচেতনতা মূলক র‍্যালীতে ওষুধ ২৫% কমিশন বৃদ্ধির দাবী জানান ব্যাবসায়ীরা।

সোমবার দুপুরে আশুলিয়ার জামগড়া চৌরাস্তার রূপায়ন ভূইয়া এম্পোরিয়াম শপিং মলের সামনে এই দাবী জানান তারা। ইয়ারপুর ইউনিয়নের ২,৩ ও ৪ নং জোন কমিটির আয়োজনে এতে বক্তব্য রাখেন, বিসিডিএস আশুলিয়া থানা উপ-শাখার সভাপতি মো: জহিরুল ইসলাম খাঁন, পরিবেশবাদী সংগঠন কাঁশফুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আকাশ মীর।

এসময় উপস্থিত ছিলেন,,আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলী খান পাপ্পু, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম পাঠান, তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক মাসুদুর রহমান রুবেলসহ আরও অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit