বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের প্রত্যন্ত লং লেল্লাং এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাইলট এবং দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের চার কর্মী রয়েছেন।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে লং লেল্লাং শর্ট টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (STOL) বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি একটি ফ্লাইং ডক্টর সার্ভিস মিশনে ছিল।

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAM) জানিয়েছে, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল বিও-১০৫ মডেলের। এতে পাইলটসহ মোট পাঁচজন ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের চার কর্মীর মধ্যে ছিলেন একজন মেডিকেল কর্মকর্তা, একজন সহকারী মেডিকেল কর্মকর্তা এবং দুজন নার্স। তারা দায়িত্ব পালন করতে ওই ফ্লাইটে ছিলেন।

দুর্ঘটনার পর শুরুতে ঘন কুয়াশা ও দুর্গম অবস্থানের কারণে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হয়। পরে উদ্ধারকারী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির ‘বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো’। সূত্র: মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বেরনামা ও দ্য স্টার

কিউএনবি/অনিমা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit