শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

শ্বশুরের নির্যাতন সহ্য করতে না পেরে পুত্রবধুর আত্মহত্যা,শ্বশুর পলাতক

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে লম্পট শ্বশুরের কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় তুচ্ছ ঘটনায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধু জেসমিন আকতার জ্যোসনাকে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিমান করে পুত্রবধু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আর এ ঘটনাটি ঘটেছে রোববার গভীর রাতে উপজেলার গোপালপুর গ্রামে। সোমবার দুপুরে পুলিশ গৃবধূর মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। তবে ঘটনার পর থেকে লম্পট শ্বশুর পলাতক রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানান, উপজেলার গোপালপুর গ্রামের আবদুল মোমিন দফাদারের ছেলে রায়হান হোসেন স্ত্রী এবং তিন সন্তানকে পিতার সংসারে রখে গতবছর মালয়েশিয়া পাড়ি জমান। কিছু দিন যেতে না যেতেই পুত্রবধুর উপর শ্বশুরের লোলুপ দৃষ্টি পড়ে। বিষয়টি জেসমিন তার স্বামীকে মোবাইলফোনের মাধ্যমে অবহিত করে। ফলে কয়েকমাস পরেই রায়হান মালয়েশিয়া থেকে বাড়ি চলে আসেন। পরবর্তিতে রায়হান গোপালপুর বাজারে পার্টসের দোকান করেন।

রায়হান হোসেন জানান, রোববার দুপুরে রান্না করাকে কেন্দ্র করে তার বাবা-মায়ের সাথে স্ত্রী জেসমিনের ঝগড়া হয়। এক পর্যায়ে বাবা-মা মিলে তার স্ত্রীকে মারপিট করে। এ ঘটনায় অভিমান করে গভীর রাতে সকলের অজান্তে বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে তার স্ত্রী আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ সোমবার দুপুরে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্ঘে প্রেরন করেন।

এ ব্যাপারে নিহতের ভাই সাইফুল ইসলাম সাগর বাদী হয়ে থানায় বিকেলে একটি অপমৃত্যু মামলা করেন। সাইফুল ইসলাম অভিযোগ করেন, কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় পরিকল্পীতভাবে তুচ্ছ ঘটনায় শ্বশুর -মারপিটে হত্যার পর লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার প্রচার করে। তবে জেসমিন নিহতের পর থেকে তার শ্বশুর আবদুল মোমিন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)নূর মোহাম্মদ জানান, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit