ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে ঐক্যের বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি জানান, মতের পার্থক্য থাকতে পারে তবে ভুল সংশোধন করে খুনি শেখ হাসিনার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, ‘মতপার্থক্য হবে, পক্ষে-বিপক্ষে কথা হবে, যুক্তিতর্ক হবে, ভুল হবে আবার ভুল থেকে সংশোধন হবে, কিন্তু খুনি হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। ২৪-এর গণহত্যার বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ, যেকোনো বহিঃশক্তির আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।এদিকে এ
কই ছবি পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনিও ঐক্যবদ্ধের বার্তা নিয়ে সারজিসের স্ট্যাটাসের একটি অংশ তুলে ধরেন।
কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৫৪