শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

দেশের সাধারণ মানুষ তারেক রহমানের উপর আস্থা রাখতে চায়

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : স্বৈরাচারী আওয়ামী সরকার দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে মানুষের বাক স্বাধীনতাকেও হরণ করে তাদের দূর্নীতির ষোলকলা পূর্ণ হওয়ায় ছাত্র-জনতার নেতৃত্বে আপামর জনসাধারণের তীব্র গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে প্রাণ রক্ষা করেছে স্বৈরাচারি শেখ হাসিনা। বিগত দেড় যুগে বাংলাদেশ নামক রাষ্ট্রের গণতন্ত্র ধ্বংসকারি আওয়ামী ফ্যাসিবাদীদের এদেশে আর দেখতে চায় না জনগণ। চলমান পরিস্থিতিতে দেশের গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রাখতে চায় সাধারণ মানুষ।দলকে গতিশিল করতে শনিবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাউখালী উপজেলা শাখার বর্ধিত সভায় রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ এসব কথা বলেন।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল মোতালেবের সঞ্চালনায় অনুষ্টিত উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।

বর্ধিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক অর্জুন মনি চাকমা, সহ-প্রচার সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর, কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজাই মং মারমা, আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক আব্দূল মোতালেব, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর তারামিয়া, যুগ্ন সম্পাদক মোমিনূল করিম, সিনিয়র যুগ্ন সম্পাদক ছগির আহমেদ, কৃষকদলের সভাপতি শওকত হোসাইন প্রমুখ।সভায় বক্তারা বলেন, দেশের আপামর ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার সরকার ভারতে পালিয়ে যায়। সরকার পতনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে। কেউ যেন দেশে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলের সোচ্চার থাকতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরে তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করে রেখেছিল, তাই ৩১ দফার মাধ্যমে তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ করতে চায়। আমাদের সকলকে তার এই ৩১ দফা সবার কাছে তুলে ধরতে হবে।’তিনি আরো বলেন দেশের মানুষ বিরাজমান সংকট উত্তরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রাখতে চায়। তিনি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নের্তৃত্বে সকলকে ঐক্যবন্ধ থেকে কাজ করার আহবান জানিয়েছেন।সভায় কাউখালী উপজেলার সমসাময়িক রাজনৈতিকগ পরিস্থিতিসহ উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের গঠনমূলক দিকনির্দেশনা দেন নেতৃবৃন্দ। বর্ধিত সভায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে বর্ধিত সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।কিউএনবি/অনিমা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit