মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

নোয়াখালীতে থানার গোলঘরে মারামারি, আটক ৬

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ থানার গোলঘরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে সালিস বৈঠকে মারামারির ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে সেনবাগ থানার গোলঘরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশ উভয়পক্ষের ছয়জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কেশারপাড় ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.আবু তালেবের সাথে তার চাচাতো ভাইদের পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। বিবাদমান দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার বিকেলে সেনবাগ থানা গোলঘরে সালিসি বৈঠকে বসেন দায়িত্বপ্রাপ্ত থানার একজন কর্মকর্তা। বৈঠকে ‍উভয়পক্ষের পক্ষের সালিসদারেরাও উপস্থিত ছিলেন। বিকেল  পাঁচটার দিকে সালিস বৈঠক চলাকালে বিবাদমান দুইপক্ষ বাগবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে একপক্ষ অপরপক্ষের সাথে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। ওই সময় তারা থানার গোলাঘরের কাঁচ ভাঙচুর করেন।

যোগাযোগ করা হলে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক বলেন, মারামারি না ধাক্কাধাক্কির সময় গ্লাস ভাংচুর হয়েছে। সামান্য বিষয়। তবে এ ঘটনায় উভয়পক্ষের ছয়জনকে আটক করা হয়েছে।

কিউএনবি/অনিমা/৫ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit