বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ!

ভূইয়ম স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩৭০ Time View

নরসিংদী সদর উপজেলার ভূইয়ম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আমদিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফয়সল আহমেদ ও আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আহসান উল্লাহ এর উদ্বোধনে ভূইয়ম স্কুল এন্ড কলেজ মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ কামরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মাহবুব আলম। এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, তিনি এই ভূইয়ম স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের যেকোনো প্রয়োজন ও উন্নয়নে তিনি সাধ্যমত সকল ধরনের সহযোগীতা করবেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সোলায়মান হুসাইন, মো : নওফেল আহাম্মদ, মোঃ কাইউম মিঞা, মোঃ কামাল হোসেন ও আমদিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান রমজান প্রধান শিক্ষক আছিয়া – তৈয়ব মডেল স্কুল, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। 

এসময় ভূইয়ম স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ -৫ প্রাপ্ত বারো জন শিক্ষার্থীকে আছিয়া তৈয়ব মডেল স্কুলের পক্ষ থেকে “আছিয়া তৈয়ব স্মৃতি বৃত্তি” -২০২৫ প্রদান করেন স্কুলটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মাহবুব আলম। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থী, অভিভাবক ও ভূইয়ম স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit