শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

স্বৈরাচারি সরকারের শাজাহানগংরা শ্রমিক সংগঠনগুলো ধ্বংস করে দিয়ে গেছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : বিগত আওয়ামী ফ্যাসিবাদের সময় শাজাহান খান নামক চাঁদাবাজ সন্ত্রাসীরা পরিবহণ সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। সাধারণ পরিবহণ শ্রমিকদের ভাগ্যোন্নয়নে কোনো উদ্যোগ নানিয়ে প্রতিনিয়তই ব্যাপক চাঁদাবাজি আর দখল বানিজ্য করে শ্রমিক সংগঠনগুলোকে চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে তাইতো বর্তমানে শ্রমিকদের পরিবারগুলো অর্ধাহারে অনাহারে দিনানিপাত করছে মন্তব্য করে রাঙামাটির ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেছেন খেটে খাওয়া শ্রমিকদের অধিকার আদায়ে বর্তমানে সকল সেক্টরের শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারি ৬জন শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় নেতৃবৃন্দ এসব কথা বলেন। রাঙামাটি ট্রাক টার্মিণালে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি এটিএম হাসমত উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি ওয়াজুল্লাহ,রাঙামাটি পার্বত্য জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা আবুল হাশেম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আকাশ, মিনি ট্রাক সমিতির সভাপতি নুরুজ্জামান, নগর শ্রমিকদলের সভাপতি ইদ্রিস হাওলাদার, ট্রাক চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাছান, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর আবু ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আলোচনায় রাঙামাটির শ্রমিক নেতৃবৃন্দ বলেন, আনারসের রাজধানীখ্যাত রাঙামাটির নানিয়ারচর উপজেলা জেলার বাইরে থেকে ট্রাক না এনে রাঙামাটির ট্রাকগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে আনারস কাঠাল পরিবহণের দাবি তুললে বিষয়টি নিয়ে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও মিনি ট্রাক সমিতির নেতা নুরুজ্জামান বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ^াস প্রদান করেন। এছাড়াও ট্রাক, মিনি ট্রাক ও পিকআপ সমিতির চালক শ্রমিকদের কল্যাণে ও অধিকার আদায়ে একাধিক সংগঠন না করে একই সংগঠনের আওতায় আনার দাবিও তুলে ধরেন।অনুষ্ঠানের শেষে সংগঠনের মৃত্যুবরণকারি সদস্য মোঃ আব্দুল মোতালেব, শফিউল আলম, মোঃ মান্নান, বাবু রাজুকর বিশ^, মোঃ জামাল ও মোঃ সেলিম এর পরিবারের সদস্যদের নিকট সংগঠনের পক্ষ থেকে এককালীন মৃত্যু ফান্ডের ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit