শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

মেসি-রোনালদোও ছুঁতে পারেননি তাকে, এতটাই ভালো ছিলেন তিনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : ফ্রি-কিক শুনলেই প্রথম যে নামটা মাথায় আসে, তা কি লিওনেল মেসি? নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? ভুল! আসল উত্তর একটাই—জুনিনিও পেরনামবুকানো। 

ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর হয়ে খেলে জুনিনিও নিজের জায়গা পাকা করেছেন ইতিহাসের সেরা ফ্রি-কিক টেকারদের তালিকায়, বরং বলা ভালো—তালিকার এক নম্বরে! আজ তার জন্মদিনে ফিরে দেখা যাক তার অবিশ্বাস্য সেসব কীর্তি।

জুনিনিও মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার ছিলেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডারদের মতো তারও পায়ের কারুকাজ ছিল চোখে পড়ার মতো। তবে সেটা কারুকাজ থেকে জাদুবিদ্যায় রূপ নিত তিনি ফ্রি কিক নিতে গেলে। লিওঁর হয়ে করা তার ১০০ গোলের মধ্যে ৪৪টিই এসেছিল সরাসরি ফ্রি-কিক থেকে! শুধু লিওঁ নয়, বিভিন্ন ক্লাবে খেলে মোট ৭৭টি ফ্রি-কিক গোল করেছেন তিনি।

এটা কতটা অসাধারণ, সেটা বোঝার জন্য একটু তুলনা করা যাক। শেষ দশ বছরে এত্তো এতো ফ্রি কিক গোল করা লিওনেল মেসির সর্বমোট ফ্রি-কিক গোল এখন ৬৬টি। আর রোনালদো তো একটা সময় ফ্রি কিক বিশেষজ্ঞই বনে গিয়েছিলেন। তার ফ্রি কিকও জুনিনিওর তুলনায় নেহায়েত কম, ৬৪টি। ভাবুন একবার, মেসি-রোনালদো আজও সেই রেকর্ডের ধারেকাছেও যেতে পারেননি! এমনকি, ফ্রি-কিকের জাদুকর বলে পরিচিত বেকহ্যাম, রোনালদিনহো বা কিংবদন্তি পেলেও পারেননি!

জুনিনিওর ফ্রি-কিক শুধু সংখ্যা দিয়ে বিচার করলে ভুল হবে। বলের ওপর তার নিয়ন্ত্রণ, বাতাসের গতি ব্যবহার করে বাঁক নেওয়ার দক্ষতা, এবং দূর থেকে নিখুঁত নিশানায় শট নেওয়ার ক্ষমতা—সব মিলিয়ে তিনি ছিলেন একেবারে অনন্য। আধুনিক ফুটবলে ‘নাকলবল’ ফ্রি-কিকের জনকও বলা হয় তাকে।

তবে জুনিনিও শুধু ফ্রি-কিক স্পেশালিস্টই ছিলেন না, বরং অসাধারণ প্লেমেকারও ছিলেন। ৪৬৬টি ম্যাচ খেলে ১০২টি অ্যাসিস্টও করেছেন তিনি। মোট ২২০টি গোল বা অ্যাসিস্টে তার সরাসরি অবদান ছিল। তবু আজ যখন কেউ নিখুঁত ফ্রি-কিকের কথা বলে, জুনিনিওর নাম প্রথম সারিতেই আসে। মেসি রোনালদোরা এত ধারাবাহিক থাকার পরও তাকে ছুঁতে পারেননি। ফ্রি কিক রেকর্ডটাকে এতটাই উঁচুতে নিয়ে বেধেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit