বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

বোচাগঞ্জে মাঠজুড়ে সরিষার হলুদের সমারোহ উন্নত জাতের চাষে কৃষকদের চোখে এখন স্বপ্নের আলো

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বোচাগঞ্জ উপজেলার মাঠজুড়ে দোল খাচ্ছে সরিষার হলুদ ফুল। উন্নত জাতের চাষে কৃষকদের চোখে এখন স্বপ্নের আলো। চলতি রবি মৌসুমে সরিষা চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন মাঠজুড়ে ফুটে উঠেছে সরিষার হলুদ রঙের সমারোহ। সদ্য ফোটা সরিষা ফুল যেন মিশে আছে স্থানীয় কৃষকদের স্বপ্নে। চলতি রবি মৌসুমে ৬টি ইউনিয়নে ২ হাজার ৯৬২ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্র মতে, আবাদ লক্ষ্যমাত্রার চেয়েও বৃদ্ধি পেতে পারে।উপজেলার আটগাঁও ইউনিয়নের হরিপুর গ্রামের কৃষক কালিপদ দেবশর্মা বলেন, এ বছর আমি ১ বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষা চাষ করেছি।এখন পর্যন্ত গাছের অবস্থা ভালো। আবহাওয়া অনুকূল থাকলে ভালো ফলনের আশা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা জানান, সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে ১ হাজার ৮০০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। এছাড়া চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।উন্নত জাতের বারি-১৪ ও বারি-১৫ সরিষার ফলন বেশি হওয়ায় এ দুটি জাত চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের পাশাপাশি লাভও বেশি হবে।এদিকে, সরিষার মাঠ শুধু কৃষকদেরই নয়, বরং প্র্রকৃতিপ্রেমীদেরও আকর্ষণ করছে। শহরের যান্ত্রিক জীবনের গণ্ডিভেঙে গ্রামবাংলার প্রকৃতির শেকড় ছুঁতে শীত মৌসুমে অনেকেই ছুটে আসছেন সরিষার ফুলে ভরা এই ফসলের মাঠে।

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit