শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

রাঙামাটি অভিজাত জুয়ারি ক্লাবে মোবাইল কোর্টের হানা; ১০ জনকে অর্থদন্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরের অন্যতম প্রধান ভিভিআইপিদের জুয়ার আসরে বেরসিক প্রশাসন অতর্কিত অভিযান পরিচালনা করে ৯জন অভিজাত জুয়ারীকে হাতেনাতে আটক করে তাদের কাছ থেকে প্রায় ১ লাখ ৩২ হাজার ৮৪০ নগদ টাকা জব্দ করেছে।পরবর্তীতে জনপ্রতি একশো টাকা জরিমানা আদায় করে জুয়ারিদেরকে ছেড়ে দিয়েছে মোবাইল কোর্ট। এসময় জুয়ার আসর বসানোর অপরাধে ফ্লেভার রেষ্টুরেন্টের ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্র ও রাঙামাটি জেলা প্রশাসন সূত্রে পাওয়া তথ্যে জানাগেছে, রাঙামাটি শহরের রাজবাড়িস্থ জেলা শিক্ষা অফিসের বিপরীতে অবস্থিত ফ্লেভার রেষ্টুরেন্টে নিয়মিত জুয়ার আসর বসে স্থানীয়দের মাধ্যমে এমন তথ্য পেয়ে মঙ্গলবার দুপুরে উক্ত ফ্লেভার রেষ্টুরেন্টে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি মোঃ শামীম হোসেন।এসময় ঘটনাস্থলে গিয়ে জুয়া খেলারত অবস্থায় সর্বমোট নয়জন জুয়ারীকে হাতেনাতে ধৃত করা হয়। তারা হলেন, দেবপ্রিয় রায়, মিনাল তংচঙ্গ্যা, কোয়েল দেওয়ান, রিগ্যান চাকমা, সুশীল কান্তি চাকমা, হিরালাল চাকমা, রূপায়ন চাকমা, রূপন তালুকদার ও সুমন্ত চাকমা।

উপরোক্তদের বঙ্গীয় জুয়া আইনে একশো টাকা করে নয়জনকে নয়শো টাকা জরিমানা আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট।এসময় জুয়ার আসর পরিচালনাকারী ফ্লেভার রেষ্টুরেন্টের ম্যানেজার সজল দে’কে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন কর্তব্যরত মোবাইল কোর্ট কর্তৃপক্ষ।

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit