শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

রাঙামাটিতে তারুণ্যের মেলায় জামায়াতসহ ইসলামীদল নিষিদ্ধের ফেষ্টুনে তোলপাড়!

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে চলমান ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলায় জুলাই প্রদর্শনীর স্টলে জামায়াতসহ সমমনা ইসলামী দলগুলোকে নিষিদ্ধের দাবি সম্বলিত ফেষ্টুন থাকা নিয়ে হুলস্তুল কান্ড ঘটে গেছে রাঙামাটি শহরে।পতিত স্বৈরাচারি সরকারের সময়ের মতোই বর্তমান সময়ে রাঙামাটির লোক ও কারুশিল্প মেলায় জামায়াতসহ ইসলামী দলগুলোর বিরুদ্ধে এই ধরনের ফেষ্টুন প্রদর্শনের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় নামাজের পর রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লীরা। দেশ প্রেমিক জাগ্রত জনতার ব্যানারে কয়েকশো মুসল্লী এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।উন্নয়ন বোর্ড জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মুসল্লীরা শহরের রিজার্ভ বাজারের মূল সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে অ্যাডভোকেট আব্দুল সালাম, অ্যাডভোকেট জিল্লুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন বলেন, বিগত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের মতোই বর্তমান সময়ে জামায়াত ইসলামীসহ ইসলামী দলগুলোর বিরুদ্ধে প্রপাগান্ডা অপপ্রচার চালানো হচ্ছে। এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ফ্যাসিষ্টের দোসরদের বিরুদ্ধে তীব্রতর আন্দোলনের ডাক দিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাসহ সাধারণ মুসল্লীরা জুলাই আন্দোলনের মতোই প্রয়োজনে আবারো নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে হলেও আওয়ামী ফ্যাসিষ্টদের এই বাংলার জমিন থেকে উৎখাত করা হবে।বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যেই জামায়াতসহ ইসলামীক দলগুলোর বিরুদ্ধে মেলায় ফেষ্টুন প্রদর্শনের ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণাও দেন।এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে সারাদেশের ন্যায় পার্বত্য রাঙামাটি শহরেও ১৬ই ডিসেম্বর থেকে ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা শুরু হয়। এই মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি শিক্ষার্থী আফিয়া তাসনিম জুলাই আন্দোলনের নানান চিত্র নিয়ে “একটি রক্তাক্ত জুলাইয়ের গল্প” এর স্টল দেয়। এই স্টলে জুলাই আন্দোলনের বিভিন্ন হতাহতদের ছবি, কার্টুন, গ্রাফিতির ছবি সম্বলিত ফেষ্টুন প্রদর্শনের জন্য রাখা হয়।
 
এই ফেষ্টুনগুলোর মধ্যে একেবারে সামনেই টাঙ্গানো একটি ফেস্টুনে বিগত আওয়ামীলীগের সরকারের সময় তথাকথিত বহুল বিতর্কিত “গণজাগরণ মঞ্চের” তৈরি করা জামায়াতসহ ইসলামীদলগুলোর বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত শব্দের লেখা উল্লেখ ছিলো। বিষয়টি স্থানীয় তরুনদের নজরে এসে বিভিন্ন মোবাইলে মোবাইলে প্রচারনা চলতে থাকে।এক পর্যায়ে ফেষ্টুনটিকে বেলা তিনটার সময় সেটি সরিয়ে নেয়া হয়। এসময় জানা যায়, আফিয়া নিজেই এই ফেষ্টুনটি এনেছিলো। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ইসলাম প্রিয় মানুষজনের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।এক পর্যায়ে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুলে উপস্থিত হয়ে ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি অনাকাঙ্খিত এবং মনের অজান্তেই এই ফেষ্টুনটি ছাপানো হয়েছে এবং এই ক্ষেত্রে নিজের ভূল স্বীকার করে ভবিষ্যতে আরো সতর্ক হবেন এমন বক্তব্য প্রদান করেন আফিয়া তাসনিম।  
কিউএনবি/অনিমা/১৯ জানুয়ারী ২০২৫,/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit