সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় নিহত পাঁচজন নারায়ণগঞ্জের একই পরিবারের

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরে রেলক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জ শহরের ভূঁইয়াপাড়া এলাকায়। নিহতরা সবাই একই পরিবারের।

নারায়ণগঞ্জ থেকে ফরিদপুর বেড়াতে গিয়ে মঙ্গলবার এ দুর্ঘটনায় প্রাণ হারায় তারা।

দুর্ঘটনায় কবলিত একজনের মোবাইলফোন থেকে জনৈক সাগর জানান দুর্ঘটনায় হতাহতের খবর। এ খবর দ্রুত পরিবার ও স্বজনদের মধ্যে ছড়িয়ে পরে। ধীরে ধীরে বাড়িতে আসতে শুরু করেন স্বজন ও প্রতিবেশীরা।

তাদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এরই মধ্যে কয়েকজন ছুটে যান ঘটনাস্থলে। নিহতরা সবাই একই পরিবারের।

জানা যায়, হতাহতরা মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জ থেকে রওনা হয় ফরিদপুরের উদ্দেশে। ফরিদপুর সদর উপজেলার গেরদা রেলক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা সকলেই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- শহরের ভূঁইয়াপাড়া এলাকার মরহুম হাজী কালু ভুইয়ার নাতিন সাজিয়া আফরিন সাজু, উম্মে মাহমুদা রিংকু, ফাহমিদা শারমীন মুন, মুনের স্বামী মামুন চৌধুরী লিটন ও নাত-বৌ আতিফা রহমান ভূঁইয়া।

নিহত মুন ও লিটনের শিশু কন্যা তাজরী এবং মাইক্রোবাসের চালক জিন্নাহ এ দুর্ঘটনায় আহত হন।

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit