শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ: কপার টি-এর সুবিধা অসুবিধা ও স্বাস্থ্যঝুঁকি চিরাগের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ, নেপথ্যে কী? রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেয়ার আহ্বান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার প্রধানমন্ত্রীর পরিবারের নববর্ষ উদযাপনের প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

নোয়াখালীতে পুকুরে ভাসছিল অর্ধগলিত যুবকের মরদেহ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার জেলা শহর মাইজদীর নতুন বাস স্ট্যান্ড-পুলিশ লাইন্স রোড এলাকার বিএডিসি অফিসের পাশ্ববর্তী পুকুরে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিএডিসি অফিসের পাশ্ববর্তী পুকুরে নেমে নিখোঁজ হয় ওই যুবক। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে পুকুরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। রোববার বেলা ১১টার দিকে পুকুরে ওই যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সুধারম থানার ভারপ্রাপ্ত (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত যুবক ভবঘুরে পাগল ছিল। তবে মরদেহের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পিবিআই অনেকবার নিহতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেছে। মরদেহ পানিতে থাকায় আঙুলের ছাপ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit