বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের জুন মাসে বাংলাদেশের মাটিতে সাদা বলের সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। শুক্রবার (১৭ এপ্রিল) ক্রিকেট অস্ট্রেলিয়া এই সূচি নিশ্চিত করেছে।  প্রায় ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া।

এর আগে সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ খেলেছিল অজিরা, যেখানে মাইকেল ক্লার্কের নেতৃত্বের দলটি সাকিব আল হাসানের দলকে ৩-০ ব্যবধানে হারায়। এরও আগে ২০০৬ সালে রিকি পন্টিংয়ের অধীনে অস্ট্রেলিয়া দল বাংলাদেশের মাটিতে হাবিবুল বাশারের দলকে একই ব্যবধানে হারিয়েছিল।

আসন্ন সফরে অস্ট্রেলিয়া তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সূচি অনুযায়ী, প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ৯ জুন, এরপরের দুটি ম্যাচ হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জুন। টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া দল সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। যেখানে স্বাগতিকরা ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit