সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ‘জামায়াতের হুজুর যদি রাজাকার হয় তাহলে এলাকার মসজিদ-মাহফিলে হুজুর না রেখে বিএনপি নেতাকর্মী এনে তাদের দিয়ে মাহফিল ও মসজিদের ইমামতি করান’ শীর্ষক মন্তব্য করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াত এবং বিএনপিকে জড়িয়ে রুমিন ফারহানা এমন কোনো মন্তব্য করেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্য রুমিন ফারহানা করেছেন দাবিতে ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। 

রুমিন ফারহানার মতো একজন সংসদ সদস্য আলোচিত মন্তব্যটি করলে গণমাধ্যমে সংবাদ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এমনকি রুমিন ফারহানার ফেসবুক প্রোফাইলেও এ সংক্রান্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।  

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য রুমিন ফারহানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এমন কোনো মন্তব্য করেননি।’সুতরাং, জামায়াতের হুজুররা রাজাকার হলে মসজিদে বিএনপির নেতাকর্মীদের ইমামতি করান বলে রুমিন ফারহানা মন্তব্য করেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit