শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
২ উইকেট তুলে লিডের আশা নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে?

আশুলিয়ায় শ্রমিক ছাঁটাই বন্ধের দাবীতে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: আশুলিয়ায় আইডিএস গ্রুপ এর ফ্যাশন লিমিটেড নামে একটি তৈরী পোশাক কারখানায় ঢালাওভাবে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শ্রমিকরা।বৃহস্পতিবার সকালে আশুলিয়ার আব্দুল্লাহপুর বাইপাইল মহাসড়ক আরএস টাওয়ারের সামনে এ মানববন্ধন করেন তারা। এসময় শ্রমিক নির্যাতন ও ছাঁটাই বন্ধের দাবী সহ ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবী জানানো হয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলামের নেতৃত্বে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আশিক শেখ, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের থানা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক ও শ্রমিক নেতা খোরশেদ আলম সহ শ্রমিকরা।শ্রমিক নেতা ফরিদুল ইসলাম বলেন, ঢালাওভাবে শ্রমিক ছাঁটাই নির্যাতন, এটা শুধু শ্রমিকের জন্য কষ্ট নয়, রাষ্ট্রের জন্যও হুমকি হয়ে দাড়াচ্ছে। ঈদ পরবর্তী সময়ে সাভার ও আশুলিয়ায় প্রায় ৫ হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে। এই ছাঁটাইকৃত শ্রমিকদের কর্মসংস্থান কোথায় হবে। ৫ হাজার শ্রমিকের সাথে আরও ২৫ হাজার লোক নির্ভরশীল রয়েছে। তারাও কিন্তুু অসহায়ত্ব জীবন-যাপন করছে। এছাড়া যেসব কাখানার শ্রমিকরা সঠিক সময়ে বেতন ও মাতৃত্বকালীণ ছুঁটি সহ বিভিন্ন যৌক্তিক দাবী করছে, তখনই তাদের চাকুরীচ্যুত করা হচ্ছে।

অনতিবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের বিষয়ে যদি দ্রুত সঠিক সিন্ধান্ত না নেওয়া হয়, তাহলে প্রয়োজনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুশিয়ারী দেন এই শ্রমিক নেতা।

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৬,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit