রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর পরিবারের নববর্ষ উদযাপনের প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গত ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার মেয়ে জাইমা রহমান এবং গৃহপরিচারিকা ফাতেমা পহেলা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে একসঙ্গে বসে পান্তা ভাত, ইলিশ মাছ ও শাক খাচ্ছেন।

ফ্যাক্টচেক 

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিগুলো তারেক রহমান, জাইমা রহমান ও ফাতেমার পহেলা বৈশাখ উদযাপনের আসল ছবি নয়, বরং ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি SynthID ব্যবহার করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে এআই-নির্মিত ছবি, ভিডিও বা অডিওতে একটি অদৃশ্য জলছাপ সংযুক্ত থাকে, যা সাধারণভাবে চোখে দেখা না গেলেও নির্দিষ্ট টুলের মাধ্যমে শনাক্ত করা সম্ভব।

উক্ত ছবিটি সিন্থআইডি প্রযুক্তির সাহায্যে বিশ্লেষণ করে দেখা যায়, ছবিটির কিছু অংশ গুগল এআই ব্যবহার করে তৈরি বা পরিবর্তন করা হয়েছে।

ছবিটি এআই দ্বারা সম্পাদিত কিনা তা আরও নিশ্চিত হওয়ার জন্য ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল Hive Moderation-এ বিশ্লেষণ করা হয়। এতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

এছাড়াও বিশ্লেষণে এটি তৈরিতে গুগলের Gemini 3 এআই মডেল ব্যবহারের জোরালো ইঙ্গিত পাওয়া গেছে।

এছাড়াও, রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আলোচিত ছবিগুলোর কোনো নির্ভরযোগ্য বা স্বীকৃত উৎসে উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, প্রচারিত তারেক রহমান, জাইমা রহমান এবং ফাতেমার পহেলা বৈশাখে মাছ-ভাত খাওয়ার দৃশ্যটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit