শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

উড়ন্ত বিমানে নারীকে যৌন হেনস্তা, অস্ট্রেলিয়ায় ভারতীয় নাগরিক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়াগামী একটি যাত্রীবাহী বিমানে এক নারী সহযাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম সুধীর কুমার চৌহান বলে জানা গেছে। 

সোমবার স্কুট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে পার্থ যাওয়ার পথে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) মারফত জানা গেছে, মাঝ আকাশে থাকাকালীন ওই ব্যক্তি তাঁর ঠিক পাশে বসে থাকা এক নারীর ওপর চড়াও হন এবং শারীরিক হেনস্থা করেন।

অপ্রত্যাশিত এই ঘটনার পর আক্রান্ত নারী যাত্রী অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন এবং তৎক্ষণাৎ কেবিন ক্রুদের বিষয়টি জানান। বিমানকর্মীরা তড়িঘড়ি ওই নারীকে নিরাপদ অন্য একটি আসনে সরিয়ে নিয়ে যান এবং বিমানের পক্ষ থেকে মাটিতে থাকা নিরাপত্তা বাহিনীকে আগাম সতর্ক বার্তা পাঠানো হয়। যাত্রাপথের বাকিটা সময় অভিযুক্ত ব্যক্তির ওপর কড়া নজরদারি চালান বিমানকর্মীরা। বিমানটি পার্থ বিমানবন্দরে অবতরণ করার সাথে সাথেই সেখানে অপেক্ষারত পুলিশ কর্মকর্তারা সুধীর কুমারকে হেফাজতে নেন।

অভিযুক্তের বিরুদ্ধে সম্মতিহীন যৌন সংসর্গ এবং একাধিক শ্লীলতাহানির মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে এএফপির অ্যাক্টিং সুপারিনটেনডেন্ট পিটার ব্রিন্ডাল এক বিবৃতিতে জানান, বিমানে সফর করার সময় প্রত্যেক যাত্রীর নিরাপদ বোধ করার পূর্ণ অধিকার রয়েছে। বিশেষ করে বিমানের মতো একটি আবদ্ধ জায়গায় যেখানে যাত্রীরা কাছাকাছি অবস্থানে থাকেন, সেখানে এ ধরনের আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি আরও উল্লেখ করেন, বিমানবন্দর বা বিমানের ভেতরে যে কোনো ধরনের অশালীন আচরণের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকার রিপোর্ট অনুযায়ী, বর্তমানে অভিযুক্ত ওই ব্যক্তি পুলিশি হেফাজতে রয়েছেন এবং আগামী শুক্রবার জামিন শুনানির জন্য তাঁকে আদালতে পেশ করার কথা রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৬,/রাত ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit