রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
সেতাবগঞ্জ পৌরসভার বিধি অমান্য করে ভবন নির্মানের অভিযোগ ৩ দিনে ৬ ইসরাইলি সেনা নিহত, আহত ২০ অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো ‎খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু আমার জনপ্রিয়তা আপনার চিন্তার বিষয় নয়, নিজের দিকে তাকান: ট্রাম্পকে মেলোনি কাতার থেকে অবরুদ্ধ ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী স্পেন কি সৌদি আরবের চমক ঠেকাতে পারবে

ইএসপিএনের বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : বছর শেষ হওয়ার একদিন আগে সোমবার (৩০ ডিসেম্বর) ২০২৪ সাল জুড়ে ব্যাট ও বল হাতে দ্যুতি ছড়ানো নারী ও পুরুষ ক্রিকেটারদের নিয়ে ইএসপিএন ক্রিকইনফো সেরা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের তালিকা প্রকাশ করেছে। পুরুষদের তিন ফরম্যাটের দল প্রকাশ করা হলেও নারীদের শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি দল প্রকাশ করেছে ওয়েবসাইটটি। তবে ২২ জনের সে তালিকায় নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার।

নারী দলের কেউ ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা দলে সুযোগ না পেলেও পেয়েছেন পুরুষ দলের একজন। তাও এক ফরম্যাটে। ২০২৪ সালের সেরা ওয়ানডে একাদশে আছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বছরজুড়ে ৭ ওয়ানডে ম্যাচ খেলে ২৩.৯৩ গড়ে বল হাতে ১৪ উইকেট নিয়েছেন তিনি। পুরো একাদশে মাত্র দুজন পেসার। অন্যজন পাকিস্তানের হারিস রউফ।

ওয়ানডে দলে সবচেয়ে বেশি শ্রীলঙ্কার চার জন। তালিকায় আছেন, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। দ্বিতীয় সর্বোচ্চ তিন জন আফগানিস্তানের। রহমানউল্লাহ গুরবাজ, আজমতউল্লাহ ওমরজাইয়ের সঙ্গে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ নবি। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন লিয়াম লিভিংস্টোন ও শেরফান রাদারফোর্ড। অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কেউ বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাননি।

একনজরে ইএসপিএনের বর্ষসেরা ওয়ানডে দল: পাথুম নিসাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, কুশল পেরারা (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ ও হারিস রউফ। 

 

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit