শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

সেতাবগঞ্জ পৌরসভার বিধি অমান্য করে ভবন নির্মানের অভিযোগ

আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৬ Time View

আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার আইন অমান্য করে ভবন নির্মান করার অভিযোগে পৌর শহরের ৩নং ওয়ার্ডের মাদ্রাসা রোড নিবাসী মো. তাজুল ইসলাম বার বার সেতাবগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, মো. তাজুল ইসলামের পিতা মৃত আব্দুর রহিম এর বাড়ীর সীমানা প্রাচীর ঘেষে মো. সিরাজুল ইসলাম বহুতল ভবন নির্মানের কাজ করছে। যা পৌর বিধান মতে অবৈধ। তাজুল ইসলামের অভিযোগের সত্যতা পেয়ে নিমার্ন কাজ বন্ধে পৌর প্রশাসক মো. মারুফ হাসান স্বাক্ষারিত একটি চিঠি বহুতল ভবন নির্মানকারী মো. সিরাজুল ইসলাম কে প্রদান করা হয়।

এতে বলা হয়, সরজমিনে পরিদর্শন পুর্বক দেখা যায় যে, অনুমোদিত নকশা যথাযথ ভাবে অনুসরন না করে ভবন নির্মান কাজ শুরু করেছেন যা পৌরসভা আইন ২০০৯ এর পরিপন্থী। চলমান নির্মান কাজ বন্ধ না করলে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।এই চিঠি প্রাপ্ত হবার পরও মো. সিরাজুল ইসলাম পৌর কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে শুক্র ও শনিবার অফিস বন্ধের দিন গোপনে নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করছেন তাজুল ইসলাম। তিনি সেতাবগঞ্জ পৌর প্রশাসক, বোচাগঞ্জ থানা ও উপজেলা নিবার্হী অফিসার বরাবর আবারও অভিযোগপত্র দাখিল করেছেন।

তাজুল ইসলাম বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর পৌর শহর গড়তে আমাদের সকলেরই পৌর আইন মেনে চলতে হবে। যা আমাদের আগামী প্রজন্ম কে সুন্দর পরিবেশে বেড়ে উঠতে সহয়তা করবে। ক্যাপশনঃ সেতাবগঞ্জ পৌরসভার বিধি অমান্য করে এভাবেই ভবন নিমার্ন করছেন মাদ্রাসা রোড নিবাসী মো. সিরাজুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৬,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit