শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
ভারতে ধনী তারকাদের তালিকায় শীর্ষে শাহরুখ খান মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন দুইশ পেরোলো পাকিস্তান হামলার ভয় উপেক্ষা করে তেহরানের রাস্তায় লাখো জনতার ঢল খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥

ঠান্ডায় জমে গেছে শিশু, কোলে নিয়ে বাবার আর্তনাদ (ভিডিও)

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ঠাণ্ডায় জমে মৃত্যু হওয়া নবজাতককে নিয়ে আর্তনাদ করতে দেখা গেছে এক ফিলিস্তিনি বাবাকে। ফিলিস্তিনি অধিকারকর্মী আব্দেলহাকিমের ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, সন্তানের নিথর দেহ নিজের বাহুতে ধরে রেখেছেন তিনি। এই বাবা তার সন্তানকে মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে এসেছিলেন। কিন্তু তারা তাকে বাঁচাতে পারেনি। তিনি জানিয়েছেন, হাসপাতালের চিকিৎসকরা এখন তার অন্য সন্তানকে বাঁচানোর চেষ্টা করছে।

তিনি বলেন, “এখানে কোনো তাঁবু বা আশ্রয়কেন্দ্র নেই। যারা এই বিপর্যয়ের জন্য দায়ী তাদের সবার বিচার করুক আল্লাহ। এই হলো আমার সন্তান জুমা। তার কী দোষ ছিল? কেন তাকে ঠাণ্ডায় জমে মরতে হলো?”

প্রায় ১৫ মাস ধরে দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। গাজার এমন কোনো ভবন নেই যেখানে ইসরায়েলি সেনারা হামলা চালায়নি। এতে উপত্যকাটির ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। তাদের বেশিরভাগই অস্থায়ী জায়গায় থাকছেন। অনেকে আবার থাকছেন খোলা স্থানে। শীতকাল আসার পর সেখানকার মানুষ আরও কষ্টে পড়েছেন। দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে শীতের প্রয়োজনীয় উপকরণও যেতে দিচ্ছে না। এতে করে ঠাণ্ডায় জমে শিশুদের মৃত্যুর ঘটনা ঘটছে। আন্তর্জাতিক সংস্থাগুলো এ নিয়ে সতর্ক করলেও ইসরায়েল তাতে কর্ণপাত করছে না।

সূত্র: আলজাজিরা

কিউএনবি/অনিমা/২৯ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit