শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১২৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির পূর্ব জাফরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধ মোঃ বেলাল হোসেন এর মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী ও গার্ড অব অনার। গতকাল ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব জাফরপুর গ্রামের নাটোর জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফ হোসেন এর পিতা বীর মুক্তিযোদ্ধ মোঃ বেলাল হোসেন গত রাত্রীতে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি মৃত্যুকালে দুইপুত্র ও এক কন্যা রেখে যান।

গতকাল বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান খবর পেয়ে দুপুর ১টায় তার বাড়ীতে যান এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অপরদিকে বীরমুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা দিয়ে শ্রদ্ধা জানান। এর পর বীরমুক্তিযোদ্ধ বেলাল হোসেনকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার তদন্ত অফিসার সিদ্দিক, ফুলবাড়ী উপজেলা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আব্দুল হাই, মোঃ জনাব আলীসহ সকল মুক্তিযোদ্ধা গার্ড ওব অনারে অংশগ্রহণ করেন। গার্ড অব অনার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সকল স্তরের সাধারণ মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।

এদিকে পৃথকভাবে বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন এর মৃত্যুতে ফুলবাড়ী উপজেলা প্রেক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভূট্টু সহ সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৬,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit