সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

ইরাকের বন্দরে তেলবাহী ট্যাংকারে হামলায় নিহত ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের আল-ফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল সাদ মান।

তিনি জানান, দুটি তেলবাহী ট্যাংকারে কাপুরুষোচিত নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। হামলাটি ইরাকের জলসীমার অভ্যন্তরে সংঘটিত হয়েছে, যা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন।

প্রতিবেদনে বলা হয়, হামলার ফলে জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং দ্রুত জরুরি উদ্ধার তৎপরতা শুরু করা হয়।

এদিকে, ইরাকি একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, ইরাকি জলসীমায় এই হামলার পেছনে ইরানের বিস্ফোরক বোঝাই নৌযান দায়ী। তবে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে বলে জানা গেছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা জানায়, তেলবাহী ট্যাংকারে হামলার খবর তারা পেয়েছে। ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা এই ঘটনার জন্য ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছে। হামলার পর তেল বন্দরগুলেরা কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ইরাকি কর্তৃপক্ষ।

এর আগে, বুধবার ওমান উপকূল থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল (২৪ কিলোমিটার) দূরে হরমুজ প্রণালিতে একটি থাই পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় ২০ জন নাবিককে উদ্ধার করেছিল ওমানের নৌবাহিনী।

সূত্র : বিবিসি

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৬,/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit