মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

গুড় খাঁটি কিনা যেভাবে যাচাই করবেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতে বাঙালির ঘরে ঘরে পিঠে-পার্বণের তোড়জোড় চলছে। বছরের এই সময়টায় পিঠে-পুলির মিষ্টি গন্ধে আকাশ-বাতাস ভরে ওঠে। সেই গন্ধে মিশে থাকে পাটালি গুড়ের সুবাস। আর তাই শীতেই সবচেয়ে বেশি গুড় কেনার হিড়িক পড়ে বাঙালির। পিঠার স্বাদ কেমন হবে, তা অনেকাংশে নির্ভর করে গুড়ের গুণমানের ওপর।

ইদানীং অবশ্য ভেজাল গুড়ে ছেয়ে গেছে বাজার। কোনটি আসল, কোনটি নকল, সেটি চেনা সহজ নয় একেবারেই। গুড় কেনার আগে দেখেশুনে নিতে হবে। না হলে ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল। পাটালি গুড় কেনার আগে কোন বিষয়গুলো যাচাই করে নেবেন?

স্বাদ

গুড় কেনার আগে এক টুকরো ভেঙে মুখে দিন। স্বাদ যদি নোনতা হয়, না কেনাই ভালো। নোনতা গুড় কোনোভাবেই খাঁটি হতে পারে না। ভেজাল মেশানো থাকলেই সাধারণত এমন হয়।

বর্ণ

গুড়ের রং সাধারণত হালকা বাদামি হয়। কিনতে গিয়ে যদি দেখেন রং একটু বেশি কালচে হয়ে গিয়েছে, সেটি না নেওয়াই ভালো। অনেক সময় গুড়ের ওপরে সাদা আর হলদে স্তর পড়ে যায়। রাসায়নিক মেশানো থাকলেই এমন রং বদলে যেতে পারে। তাই কেনার আগে সাবধান থাকা জরুরি।

গন্ধ

ভালো মানের পাটালির নিজস্ব গন্ধ থাকে। দূর থেকেই গন্ধে ম ম করে চারিদিকে। কেনার আগে নাকের কাছে এনে একবার শুঁকে নিন। গন্ধের বিশেষ তীব্রতা না থাকলে কেনার দরকার নেই। অনেক সময় রাসায়নিক নানা সামগ্রী মেশানোর কারণে গুড়ের আসল গন্ধ চাপা পড়ে যায়।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit