রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

জিয়াউর রহমানকে রাজাকার-খুনি বলায় যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার ও খুনি বলায় মঙ্গলবার রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগ নেতা কাজল গাজীকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আরিফ বিল্লাহ আলিফ বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

সরেজমিন জানা গেছে, গত ১৬ ডিসেম্বর কাজল গাজীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেখানে যুবলীগ নেতা কাজল গাজী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার ও শেখ মুজিবুর রহমানের খুনি বলতে শোনা যায়। মঙ্গলবার আরিফ বিল্লাহ ছাত্রদলের পক্ষ থেকে কাজল গাজীকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

এলাকাবাসী জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন কাজল গাজী গোলাকান্দাইল এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন সময় অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। কাজল গাজীর বিরুদ্ধে গণধর্ষণ, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় ছাত্র হত্যার চেষ্টা ও ভূমিদস্যুতাসহ রূপগঞ্জ থানায় ৫টি মামলা রয়েছে।

মামলার বাদী আরিফ বিল্লাহ বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া ফ্যাসিস্ট সরকারের অনুসারী ৫ মামলার আসামি কাজল গাজী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাকে গ্রেফতার করছে না। তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ মামলা হিসেবে রুজু না করলে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা করা হবে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া জিয়াউর রহমানকে কটূক্তির ব্যাপারটি ক্ষতিয়ে দেখা হচ্ছে। রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit