শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

বাণিজ্য ঘাটতি মেটাও, নইলে শুল্ক বসবে : হুঁশিয়ারি ট্রাম্পের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প আবারও তার হুমকির রাজনীতি শুরু করেছেন। এবারের লক্ষ্য ইউরোপীয় ইউনিয়ন। শপথ গ্রহণের আগেই তিনি ইউরোপের ওপর শুল্ক বসানোর হুমকি দিয়েছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নকে বলেছি, তাদের বিপুল বাণিজ্য ঘাটতি মেটাতে হবে। আমাদের তেল ও গ্যাস বৃহৎ পরিসরে কিনতে হবে। অন্যথায়, শুল্ক বসবেই!’ 

যুক্তরাষ্ট্র সরকারের ২০২২ সালের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান বাণিজ্য ঘাটতি ২০২.৫ বিলিয়ন ডলার। ওই বছরে ইউরোপ থেকে আমদানি করা পণ্যের পরিমাণ ছিল ৫৫৩.৩ বিলিয়ন ডলার, যেখানে রপ্তানি ছিল মাত্র ৩৫০.৮ বিলিয়ন ডলার। এই ঘাটতি মেটাতে দ্রুত পদক্ষেপ নিতে চান ট্রাম্প।  

ইউরোপের প্রতি ক্ষোভ 
এর আগের মেয়াদেও ট্রাম্প ইউরোপের সমালোচনা করেছিলেন। তার মতে, ‘অনেক দিন ধরেই ইউরোপ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে আসছে, আর আমরা তা সহ্য করেছি।’ গতবার তিনি ন্যাটোতে অতিরিক্ত অর্থায়ন বন্ধেরও হুমকি দিয়েছিলেন। এবার তিনি আরও এক ধাপ এগিয়ে সরাসরি শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে, শুল্কই যুক্তরাষ্ট্রকে ‘আবার সমৃদ্ধ’ করবে।

ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, এই মুহূর্তে আমাদের দেশ সবার কাছে হেরে যাচ্ছে। তিনি এর জন্য আগের প্রশাসনগুলোর ‘খারাপ চুক্তি’কে দায়ী করেন। ট্রাম্প বলেন, ‘শুল্কই আমাদের দেশকে আবার ধনী করবে।’  

অন্যান্য দেশের প্রতি হুমকি
ইউরোপ ছাড়াও ট্রাম্প যুক্তরাষ্ট্রের তিন বড় বাণিজ্য অংশীদার চীন, মেক্সিকো, এবং কানাডাকে সতর্কবার্তা দিয়েছেন। মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।  

ইউরোপের পাল্টা পদক্ষেপ  
ট্রাম্পের হুমকির পর ইউরোপ বিকল্প পথ খুঁজতে শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি দক্ষিণ আমেরিকার চারটি দেশের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এই দেশগুলো হলো ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে। এই চুক্তি ৭০০ মিলিয়ন মানুষের উপকারে আসবে।  

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন দার লিয়েন চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন, ‘বিশ্বের কিছু অংশ বিচ্ছিন্নতার দিকে যাচ্ছে। তবে এই চুক্তি ইউরোপ ও আমেরিকার মধ্যে একটি বাণিজ্য সেতু তৈরি করবে।’  

ট্রাম্পের শুল্ক নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘আবার সমৃদ্ধ’ হবে নাকি ‘সবার কাছে হারবে’—তা সময়ই বলে দেবে। তবে ট্রাম্পের কঠোর অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে।  

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit