বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দেশটিতে তিনদিনের এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সৌদির সরকারের একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানান।

তিনি বলেছেন, আগামী ১৭ নভেম্বর ক্রাউন প্রিন্স যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। তিনি পরের দিন ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ে কথা বলবেন। ২০১৮ সালে তুরস্কে সৌদির দূতাবাসে সাংবাদিক ও ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগিকে হত্যা করা হয়। ধারণা করা হয়, প্রিন্স সালমানের সরাসরি নির্দেশনায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়।

ওই ঘটনার পর আর যুক্তরাষ্ট্রে যাননি সালমান। ২০২১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেন। এতে বলা হয়, জামাল খাসোগিকে হত্যা পরিকল্পনায় প্রিন্স সালমান নিজে অনুমোদন দিয়েছিলেন। যদিও সৌদি এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিল।

এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সময় ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপন দ্বারপ্রান্তে ছিল। কিন্তু যুদ্ধ শুরুর পর সব হিসাব-নিকাশ বদলে যায়। সৌদি জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন হওয়ার আগ পর্যন্ত তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।

গত কয়েকদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্থাপনের আব্রাহাম চুক্তির পরিধি বাড়বে। বলা হচ্ছে, সৌদি ট্রাম্পের কথায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গঠন করবে। তবে সৌদি এ ধরনের সম্ভাবনা নিয়ে সরাসরি কিছু বলেনি।

সূত্র: দ্য নিউ আরব

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৫,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit