বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

জয়ে শুরু করল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : ছয় দেশের অংশগ্রহণে শুরু হওয়া কাভা (সেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশন) টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছেন হরষিত বিশ্বাসরা।

প্রতিপক্ষ মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছেন লাল সবুজের ক্রীড়াবিদরা। তিন গেমের মধ্যে ২৫-২১, ২৫-১৩ ও ২৫-২১ পয়েন্ট ছিল স্বাগতিকদের। এ ছাড়া দিনের অন্য দুই খেলায় তুর্কমেনিস্তান সরাসরি ৩-০ সেটে নেপালকে সহজেই হারিয়েছে। তবে তীব্রপ্রতিদ্বন্দ্বিতা হয়েছে শ্রীলংকা ও আফগানিস্তানের মধ্যকার খেলায়। শেষ পর্যন্ত শ্রীলংকা ৩-২ সেটে হারিয়েছে আফগানদের। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান অংশ নিয়েছে।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজ ২২ অক্টোবর ২০২৫ ইং বুধবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পর্দা উঠেছে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপ মেন্স ২০২৫। বিকেলে প্রতিযোগিতার উদ্বোধনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম বলেন, ‘বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এক দেশ। আমি আশা করছি এই টুর্নামেন্ট অনেক উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সবার অংশগ্রহণে সফল একটি টুর্নামেন্ট হবে।’ 

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান বলেন, ‘এটা আমাদের দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। বড় এক টুর্নামেন্ট আমরা আয়োজন করতে যাচ্ছি। আমাদের ফেডারেশনের জন্য এটি একটি আন্তর্জাতিক মাইলফলক। আসুন আমরা সবাই মিলে এই টুর্নামেন্টকে সফল করে তুলি।’ ভলিবল ফেডারেশনের সভাপতির আরও জানান, তাদের কমিটি দায়িত্ব নেওয়ার পর চারটি বড় টুর্নামেন্ট হয়েছে। তিনি আনন্দের সাথে ঘোষণা করেন যে, বাংলাদেশের মেয়েদের দল আগামী ডিসেম্বরে প্রথমবারের মতো মালদ্বীপে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু। 

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit