শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে হারানো বা চুরি যাওয়া ১২৬টি মোবাইল ফোন উদ্ধার নওগাঁর পত্নীতলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত  ৫২-তে ভাষা পেলেও নাগরিক অধিকার আজও অধরা: শফিকুর রহমান পারফরম্যান্সে হতাশ ‘দেশে ফিরতে চান না অস্ট্রেলিয়ানরা’ মহান শহিদ দিবস উপলক্ষে নরসিংদীতে বইমেলার উদ্বোধন  একুশের প্রথম প্রহরে ‘স্বতন্ত্র এমপিকে’ ফুল দিতে বাধা যেকোনো সময় আক্রমণ করতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের জন্য প্রস্তুত ইরানও স্বল্প বিশ্রাম নিয়েই সিডনিতে অনুশীলনে ঋতুপর্ণারা কুষ্টিয়ার দৌলতপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বিশ্ববাজারে স্বর্ণের দামে এবার বড় দরপতন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন অব্যাহত রয়েছে। ২০২০ সালের পর মঙ্গলবার সবচেয়ে বড় পতনের পর বুধবারও এর দাম আরো কমেছে। কিছুটা পুনরুদ্ধারের চেষ্টা করলেও বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়া এবং ডলারের শক্তিশালী হওয়ার কারণে নতুন করে বিক্রয় চাপ সৃষ্টি হওয়ায় এ পতন ঘটেছে।

মার্কিন ডলার সূচক ০.২ শতাংশ বেড়ে এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ হয়েছে, যা ডলারের মূল্যে নির্ধারিত সোনার দামকে অন্যান্য মুদ্রা ধারণকারীদের জন্য আরো ব্যয়বহুল করে তুলেছে। এর আগের সেশনে স্বর্ণের চার হাজার ৩৮১ দশমিক ২১-এর রেকর্ড উচ্চতায় পৌঁছলেও মঙ্গলবার এর দাম ৫.৩ শতাংশ কমে যায়। ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা এবং শক্তিশালী ইটিএফ প্রবাহের কারণে এ বছর এখনো পর্যন্ত সোনার দাম ৫৪ শতাংশ বেড়েছে।

বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন, যা শুক্রবার প্রকাশিত হওয়ার কথা। এই তথ্য ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর গতিপথ সম্পর্কে ধারণা দিতে পারে। সোনা, যা একটি অ-উৎপাদনশীল সম্পদ, তা কম সুদের হারের পরিবেশে লাভবান হয়।

রয়টার্সের অর্থনীতিবিদদের এক জরিপ অনুযায়ী, মার্কিন ফেডারেল রিজার্ভ আগামী সপ্তাহে এবং ডিসেম্বরেও তার মূল সুদের হার ২৫ বেসিস পয়েন্ট করে কমাবে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ১.৮ শতাংশ কমে প্রতি আউন্সে ৪৭ দশমিক ৮৪ ডলারে নেমে এসেছে। এটি মঙ্গলবার ৭.১ শতাংশ কমেছিল। প্লাটিনামের দাম ১.৪ শতাংশ কমে এক হাজার ৫৩০ দশমিক ৩৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.২ শতাংশ কমে এক হাজার ৩৯১ ডলারে দাঁড়িয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৫,/রাত ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit