বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

দুধের সঙ্গে যা মেশালে শরীর থাকবে চাঙ্গা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতে ঠান্ডা থেকে নিজেকে বাঁচাতে শরীরকে উষ্ণ ও সুস্থ রাখা খুবই জরুরি। তাই রাতে ঘুমানোর আগে দুধের সঙ্গে কিছু বিশেষ জিনিস মিশিয়ে পান করলে তা শুধু রোগ প্রতিরোধ ক্ষমতাই শক্তিশালী করে না, ঠাণ্ডাজনিত রোগ থেকেও রক্ষা করে।

আয়ুর্বেদে দুধকে পুষ্টিকর ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী হিসেবে বিবেচনা করা হয়। এতে কিছু বিশেষ জিনিস যোগ করে পান করলে এর পুষ্টিগুণ আরো বেড়ে যায় বলে জানান পুষ্টিবিদরা।

কী সেই বিশেষ জিনিস, চলুন জেনে নিই।হলুদ

হলুদে উপস্থিত কারকিউমিন এমন একটি উপাদান যা প্রদাহ ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে খুবই কার্যকরী। দুধের সঙ্গে হলুদ মিশিয়ে পান করলে গলা ব্যথা, সর্দি ও শরীরের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

মধু ও দুধের মিশ্রণ গলা প্রশমিত করে। কাশি কমায় এবং ভালো ঘুম হতে সাহায্য করে। মধুতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট শীতকালে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

আদা

আদা হজমশক্তি বাড়ায় এবং শরীরে উষ্ণতা যোগায়।

জাফরান

জাফরান শুধু দুধের স্বাদ ও সুগন্ধই যোগায় না, এটি রক্ত ​​সঞ্চালনকেও উন্নত করে এবং শরীরকে ঠাণ্ডা থেকে রক্ষা করে। জাফরান দুধ ত্বকেরও উন্নতি করে।

বিজয়ের পোশাকে ফুটে উঠুক দেশপ্রেম

বাদাম গুঁড়ো

বাদাম ভিটামিন ই ও প্রোটিন সমৃদ্ধ, যা শরীরে শক্তি জোগায়। বাদাম গুঁড়ো দুধে মিশিয়ে পান করলে শীতকালে মাংসপেশি মজবুত হয় এবং শরীরে শক্তি আসে।

দারুচিনি ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে খুবই কার্যকরী। এটি দুধে মিশিয়ে খেলে হজম প্রক্রিয়া দ্রুত হয় এবং শরীর গরম থাকে।

অশ্বগন্ধা

অশ্বগন্ধা মানসিক চাপ কমায়, ঘুমের উন্নতি ঘটায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। শীতকালে এটি খেলে শরীরকে ঠাণ্ডার বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়।

পদ্ধতি

প্রথমে এক গ্লাস গরম দুধ নিন। উপরে উল্লিখিত একটি বা দুটি জিনিস এতে মিশিয়ে ঘুমানোর ৩০ মিনিট আগে পান করুন। এই পানীয়টি আপনাকে ঠাণ্ডা থেকে রক্ষাসহ বিভিন্ন উপকারে আসবে।

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit