মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

ইফতারে রাখতে পারেন তরমুজের স্মুদি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৬১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে শরীরকে দ্রুত সতেজ করতে প্রয়োজন পানিসমৃদ্ধ ও পুষ্টিকর খাবার। এ সময় তরমুজের স্মুদি হতে পারে দারুণ একটি পানীয়। তরমুজে প্রচুর পানি, ভিটামিন ও খনিজ উপাদান থাকায় এটি শরীরকে দ্রুত হাইড্রেট করে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে।

তরমুজে থাকা ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। পাশাপাশি এতে থাকা প্রাকৃতিক মিষ্টতা ইফতারের সময় শরীরে দ্রুত শক্তি জোগায়। তাই এই গরমে ইফতারের তালিকায় রাখতে পারেন তরমুজের স্মুদি।

যেসব উপকরণ লাগবে

তরমুজ কিউব করে কাটা ২ কাপ
ঠান্ডা দুধ আধা কাপ
দই আধা কাপ
মধু বা চিনি ১-২ চা চামচ (স্বাদ অনুযায়ী)
বরফ কুচি কয়েকটি
সামান্য পুদিনা পাতা (ঐচ্ছিক)

যেভাবে তৈরি করবেন

প্রথমে তরমুজের বীজ ফেলে ছোট ছোট টুকরো করে নিন। এরপর ব্লেন্ডারে তরমুজ, দুধ, দই, মধু বা চিনি এবং বরফ কুচি একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। মিশ্রণটি মসৃণ হয়ে গেলে গ্লাসে ঢেলে ওপরে সামান্য পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৬,/সকাল ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit