মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

টঙ্গীতে ফয়জুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের টঙ্গী ভরান এলাকায় ফয়জুল উলূম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার রাতে এতিমখানা মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান মেহমান হিসাবে আলোচনা করেন কাপাসিয়া দরবার শরীফের পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।

অত্র প্রতিষ্ঠানের মোতাওয়াল্লী ও সাবেক কমিশনার আলহাজ্ব আবুল হোসেন খান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১নং যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। 

বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন, বিএনপি নেতা সরকার শাহানুর ইসলাম রনি।  

এছাড়াও মাহফিলে ওয়াজ ফরমান টঙ্গী জামিয়া নুরিয়া জামিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা জাকির হোসেন, মাওলানা ওমর ফারুক, মুফতি আসাদুজ্জামান, মাওলানা কেরামত আলী প্রমুখ। এদিকে মাদ্রাসার ১২ জন হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে বিদায় জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit