মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

বৌভাতে অতিরিক্ত লোক, বর-কনে পক্ষের সংঘর্ষে আহত ১০

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বৌভাতের অনুষ্ঠানে অতিরিক্ত লোক আসাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরের মাসহ উভয়পক্ষের কমপক্ষে দশজন আহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়ার নাগরৌহা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন সবুজ হোসেন (৩০), ইমরান হোসেন (১৮), শহিদুল ইসলাম (৪০), আরও ৬ জন। আহতদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলার নাগরৌহা গ্রামের নুরুল হকের ছেলে ফয়সাল আহমেদ এর সঙ্গে একই উপজেলার মাগুড়া ডাঙা গ্রামের নিদান প্রামাণিক এর কন্যা আঁখী খাতুনের বিয়ে হয়।

জানা যায়, শনিবার সন্ধ্যায় বরের বাড়ি নাগরৌহা গ্রামে বৌভাতের অনুষ্ঠানে কনের পক্ষের ৩৫ এর জায়গায় ৭০ জন আসায় উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বরের বাবা নুরুল হক জানান, কনে পক্ষের লোকজন অনুষ্ঠানে খাওয়ার সময়ে তাদের সঙ্গে পরিকল্পিতভাবে বিবাদের সৃষ্টি করছে। এতে তাদের ৭ জনের মতো আহত হয়েছে। এছাড়া বৌভাতের অনুষ্ঠান পণ্ড করেছে কনে পক্ষ।

তবে মেয়ের বাবা নিদান প্রামাণিক অভিযোগ করে বলেন, তাদের অতিরিক্ত লোক আসেনি কিন্তু অতিরিক্ত লোক এসেছে এমন কথা বলে ছেলে পক্ষের লোকজন তাদের ওপর আক্রমণ করে, এতে তাদের ৩ জনের মতো আহত হয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক মোকলেছুর রহমান জানান, বিয়ে বাড়ির বৌভাতের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়েছে, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit