সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

ট্রাম্পকে জেতাতে কত খরচ করেছেন ইলন মাস্ক?

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে ২৫৯ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশিত মার্কিন ফেডারেল ইলেকশন কমিশনের নতুন নথি থেকে এই তথ্য জানা যায়।

এর মাধ্যমে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি এই বছরের হোয়াইট হাউসের দৌড়ে কতটা প্রভাব ফেলেছেন তা উঠে এলো। খবর রয়টার্সের।

ফেডারেল ইলেকশন কমিশনের নথি অনুযায়ী, টেসলা ও স্পেসএক্সের মালিক মাস্ক ট্রাম্পের জন্য ২০২৪ সালের নির্বাচনে প্রচারক গ্রুপগুলোকে ২৫৯ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। এর মধ্যে মাস্ক আমেরিকা প্যাক নামে একটি সুপার প্যাককে ২৩৯ মিলিয়ন এবং অক্টোবরের শেষ দিকে আরবিজি প্যাক নামক একটি গ্রুপকে অতিরিক্ত ২০ মিলিয়ন ডলার অনুদান দেন।

এই বিশাল অনুদানের মাধ্যমে মাস্ক যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার অন্যতম বৃহত্তম অর্থদাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। এ ছাড়া তিনি ট্রাম্পের একজন শক্তিশালী রাজনৈতিক মিত্রে পরিণত হয়েছেন। এমনকি আসন্ন রিপাবলিকান প্রশাসনের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সের মালিক মাস্ক ট্রাম্পের ট্রানজিশন টিমে একজন ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে আবির্ভূত হয়েছেন। ট্রাম্প তাকে এবং সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে একটি টাস্ক ফোর্সের নেতৃত্ব দিতে মনোনীত করেছেন। এই টাস্ক ফোর্সের লক্ষ্য সরকারি ব্যয় ও বিধিনিষেধ হ্রাস করা। বৃহস্পতিবার ক্যাপিটল হিলে মাস্ক ও রামাস্বামী মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

কিউএনবি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit