শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলামী। সোমবার (০২ ডিসেম্বর) জেলা শহরের চম্পক নগর এলাকায় এসব সহায়তা প্রদান করা হয়।সহায়তা প্রদানকালে জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলীম বলেন, জামায়াত বিগত ১৬ বছর তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের জুলুম নির্যাতন সত্ত্বেও জনগণের পাশে দাড়ানোর যথাসাধ্য চেষ্টা করেছে।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। আল্লাহ যেন তাদের ক্ষতি পুষিয়ে দেন সে দোয়া করেন। তিনি, স্থানীয় জেলা পরিষদ, জেলা প্রশাসন, পৌরসভা পরিষদসহ গণ্যমান্য ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।

এসময় জেলা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মো. মনছুরুল হক, জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলাম সাফী, পৌর জামায়াতের আমীর আব্দুস সালাম ও সেক্রেটারি মো. মইনুদ্দীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি এড. জিল্লুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit