শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

বোচাগঞ্জে দুই সার ব্যবসায়ীর জরিমানা

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে ভ্রাম্যমান আদালতের বিচারক দুই সার ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরে ও রনগাঁও ইউনিয়নের চিন্তামনি বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন কুমার সাহা। অভিযানে লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ী ১০ হাজার ও কৃষককে না দিয়ে অন্য মানুষকে সার দেয়ায় আরেক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা জানান, উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের মেসার্স এজাজ ট্রের্ডাসের মালিক এজাজ কৃষকের কাছে সার বিক্রি না করে অন্য মানুষের কাছে সার বিক্রিসহ অনিয়ম করে আসছিল।

সে কারণে তার ১০ হাজার এবং রনগাঁও ইউনিয়নের চিন্তামনি বাজারে মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সের মালিক জাহাঙ্গীরের কাছে সার বিক্রির লাইসেন্স না থাকার পরও সার বিক্রির কারণে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে কৃষকদের কাছ থেকে সার বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছিল। আজ ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit