বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

দৌলতপুরে যৌথবাহিনীর অভিযানে ওয়ান সুটারগান সহ আটক-১

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনীর অভিযানে ওয়ান সুটারগান সহ আনিসুর রহমান (৪১) নামে একজন আটক হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর শেখপাড়া গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। সে একই গ্রামের মো. নুরুল ইসলাম ওরফে নুরাল শেখের ছেলে।অভিযানে অংশ নেয়া দিঘলকান্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সেনা ক্যাম্পের অভিযানিক দল পিয়ারপুর শেখপাড়া গ্রামে আনিসুর রহমানের বাড়িতে অভিযান চালায়।

এসময় তার বাড়ি তল্লাশি করে একটি ওয়ান সুটারগান সহ আনিসুর রহমানকে আটক করে সেনা সদস্যরা। পরে তাকে অস্ত্রসহ দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আনিসুর রহমান নামে একজকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit