শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪

কাঠমিস্ত্রির কাজ করে জিপিএ-৫ পেয়েছেন রবিউল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৯০ Time View

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের প্রত্যন্ত চর কাপনার রবিউল এখন জেলার গর্ব। কাঠমিস্ত্রির সন্তান ও নিজে মাঝে মধ্যে বাবা সঙ্গে কাজে যেতেন তার অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে এইচএসসি ২০২৫ পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৫ অর্জন করেছে সে।

রবিউলের বাবা পেশায় কাঠমিস্ত্রি, মা গৃহিণী। দুই ভাই ও দুই বোনের মধ্যে রবিউল সবার ছোট। চরাঞ্চলের অবহেলিত এলাকায় বিদ্যালয় না থাকায় একসময় তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। বাবার সঙ্গে মাঠের কাজ থেকে শুরু করে পেশাদার কাজ ও করত সে। কিন্তু পড়াশোনার প্রতি গভীর আগ্রহ কখনোই নিভে যায়নি তার মনে।একদিন প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষক মো. আ. কাদের তার প্রতিভা ও আগ্রহ দেখে তাকে বিদ্যালয়ে ভর্তি করান। এরপর থেকেই রবিউলের জীবনে বদলে যায় দৃশ্যপট। শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতায় পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে সে।

২০২৩ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হয় রবিউল। এ সাফল্য তাকে আত্মবিশ্বাসী করে তোলে। এরপর সে ‘প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি’ পায়, যা তার শিক্ষাজীবনে নতুন দিগন্ত উন্মোচন করে।শিক্ষাবৃত্তির সহায়তায় সে ভিতরবন্দ ডিগ্রি কলেজে ভর্তি হয় এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে আবারও জিপিএ–৫ অর্জন করে সে।

ফল জানার পর আনন্দে আত্মহারা হয়ে যায় রবিউল। ভবিষ্যতে রবিউল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখছে। রবিউলের এই অর্জনে গর্বিত তার পরিবার, শিক্ষক ও চর আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit