বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’

দৌলতপুরে বজ্রপাতে শিশু সহ দুই জনের মৃত্যু

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় শিশু সাইফ হোসেন (১৩) ও জামাত আলী (২৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার রিফাতপুর ইউনিয়নের শীতলাই পাড়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যায় সাইফ হোসেন। সে ওই গ্রামের পলাশ ম-লের ছেলে। সাইফ নিজেদের ফসলের জমিতে কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়।

অপরদিকে, একই দিন দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় বজ্রপাতে আহত হন জামাত আলী (২৫)। তিনি ওই এলাকার মতিউর রহমানের ছেলে। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তুহিন জানান, সাইফ ঘটনাস্থলেই মারা যান এবং জামাত আলীকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, “এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit