শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

নয় মাসের সম্পর্ক শেষে এখন কেবল বন্ধু তারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় দুই তারকা টম ক্রুজ ও আনা ডে আরমাসের প্রেমে ভাঙন ধরেছিল বেশ আগেই। নয় মাসের সম্পর্কের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’ জানায়, সম্পর্কের উষ্ণতা ফিকে হয়ে যাওয়ায় দুজনেই বুঝে গেছেন, একসঙ্গে থাকা আর সম্ভব নয়।

সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, ‘টম ও আনা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন। তবে এখন তারা কেবল ভালো বন্ধু। তারা বুঝতে পেরেছেন, সম্পর্কটা দীর্ঘস্থায়ী হওয়ার নয়, তাই বন্ধু হিসেবেই থাকতে চান।’

 

সম্পর্কের শুরুটা হয়েছিল বেশ রোমান্টিকভাবে। যুক্তরাষ্ট্রের ভারমন্টে হাতে হাত ধরে হাঁটার সময় তাদের ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসে। এরপর মাদ্রিদ ও লন্ডনে ছুটি কাটানোর সময়ও একসঙ্গে দেখা গেছে তাদের। টমের চালানো হেলিকপ্টার রাইডের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি ডেভিড বেকহামের ৫০তম জন্মদিনের পার্টি ও ওয়েম্বলি স্টেডিয়ামে একসঙ্গে কনসার্টেও উপস্থিত ছিলেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit